Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে রাজমহলসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জের ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমীন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জননী রেস্টুরেন্টকে ৬ হাজার ও রাজমহলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.