জৈন্তাপুর প্রতিনিধি | ০১ অক্টোবর, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করে দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পায়। জাহাঙ্গীর পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক ও চুরির তিনটি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলা নং-২৮। তিনি নিজপাট ইউনিয়নের যসপুর গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর দীর্ঘ দিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।