Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আত্মপ্রকাশ

মাধবপুর প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

আখতার উজ্জামান চৌধুরী সুমনকে সভাপতি ও মো. শাহিন মিয়া, মো. কাউছার, রফিকুল নাজিম, মো. ফয়সাল, মো. মোস্তফা কামালকে সহসভাপতি,  সাদমান জহিরকে সাধারণ সম্পাদক, আমিনুর রহমানকে সহসাধারণ সম্পাদক, হামিদুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মাধবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলা উদ্দিন আল রনি, সিনিয়র সাংবাদিক আইয়ূব খান, সানাউল হক চৌধুরী শামীম, রাজিব দেব রায় রাজু, মাওলানা কে এম শামসুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.