Sylhet Today 24 PRINT

সাংবাদিক মিসবাহর পিতার মৃত্যু, বাদ মাগরিব জানাজা

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০১৯

সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক একাত্তরের কথার চিফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদের পিতা ও উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা ও সাবেক সেক্রেটারি নূরউদ্দীন আহমদ আর নেই।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের জানাজার নামাজ আজ বাদ মাগরিব উত্তর কাজীটুলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.