Sylhet Today 24 PRINT

দুর্গাপূজার ছুটিতে সিসিকের জরুরী সেবা কার্যক্রম

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জরুরী সেবা কার্যক্রম পরিচালনা করবে।

এ লক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এই চারদিন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনের রুম নং ১০৭ এ স্থাপিত তথ্য কেন্দ্রে রোস্টার ডিউটি পালন করবেন।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, নগরীর সম্মানিত নাগরিকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষে দুর্গাপূজার ছুটিতে সিটি করপোরেশনের স্থাপিত কন্ট্রোল রুমে ফোনে অথবা সরাসরি যোগাযোগ করে জরুরী সেবা গ্রহণ করতে পারবেন।

সিসিকের স্থাপিত তথ্য কেন্দ্রের রোস্টার ডিউটি পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানফিুর রহমান (০১৭১১-৫৭০৭২৭)। এছাড়া সিসিকের স্টোর কিপার মো. কয়ছর রহমান সার্বক্ষণিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন (০১৭১৫-৭৭৪৬০২)।

এছাড়া তার সাথে জরুরী সেবা কাজে নিয়োজিত থাকবেন, অফিস সহকারী আতাউল করিম, অফিস সহায়ক মো. শামীম হোসেন, মো. আব্দুর রকিব মিয়া, মো. এনামুল হক, বার্তা বাহক শিপন আহমদ, সুপারভাইজার এহসান আহমদ সায়মন ও আরিফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.