Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টায় উপজেলার ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির বহিঃঅঙ্গনে সার্বজনীন পূজামণ্ডপ, হেতিমগঞ্জ দেব বাড়ি পূজামণ্ডপ এবং ঘোঁষগাও বনশ্রী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি সার্বিক বিষয়াদি সম্পর্কে খোঁজ খবর নেন এবং দুর্গাপূজাকে নির্বিঘ্ন করত পুলিশকে নির্দেশ দেন।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, শুধু পুলিশ প্রশাসন নয়, সুন্দরভাবে পূজা উৎসব সম্পন্ন করতে এলাকার মুসলিমদেরও সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.