Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে নাশকতার মামলায় ৫ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে নাশকতার মামলায় পাঁচ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আহমেদ জাবেদ (৩৯), যুগ্ম আহবায়ক রফিকুল হাসান চৌধুরী সুজন (৩০), সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ (২৭), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিনার আহমেদ শাহ (৩৪) ও ছাত্রদল নেতা মেহদী ইসলাম চৌধুরী শাহী (২৭)।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতা মামলার আসামি। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.