Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে এনজিও সংস্থা পদক্ষেপ।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁওস্থ শাখা কার্যালয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সংস্থার আওতাভূক্ত বিভিন্ন উপকারভোগীরা এ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রবীণ কর্মসূচির উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শাহজাহান সিরাজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সাত্তার ডিলার, পদক্ষেপের এরিয়া ম্যানাজার গোলাম এহিয়া, সুরমা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিউর রহমান, প্রবীণ কর্মসূচির কর্মকর্তা আ. রহিম খলিফা, এমআইএস অফিসার মো. মনিরুজ্জামান, ৭নং ওয়ার্ড প্রবীণ কমিটির সভাপতি আব্দুর রশীদ, ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি মহসিন মিয়া ও প্রবীণ কমিটির সদস্য আব্দুল মান্নানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, পদক্ষেপ এনজিও সংস্থা শুরু থেকে এ পর্যন্ত সুরমা ইউনিয়নের বিভিন্ন প্রবীণ নাগরিকদেরকে প্রবীণ কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, কমোট চেয়ার, হুইল চেয়ার, চাদর, কম্বল, ওয়ার্কিং স্ট্রিক ও ছাতাসহ বিভিন্ন উপকরণ প্রদান অব্যাহত রেখেছে।

এছাড়াও মৃত প্রবীণদের সৎকার বাবত এককালীন অনুদানও প্রদান করছে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.