Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে গাঁজাসহ আটক দুই

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা এলাকায় স্কুলব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে দুজন গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে কাপনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে কামরুজ্জামান ২১ ও আ. রব দুলালের ছেলে মিজানুর রহমান দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত হয়ে বিভিন্ন কায়দায় গাঁজা বহন করে বিক্রি করে আসছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম নির্দেশনায় গোয়েন্দা পুলিশ ডিবির একটি চৌকস দল এসআই আমিনুলের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা স্কুল ব্যাগে বহন করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

ডিবির ওসি কাজী মুক্তাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কোনো মাদক ব্যবসায়ীরা ছাড় পাবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.