Sylhet Today 24 PRINT

কানাইঘাটে নৌকা ডুবে প্রবাসীর মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০১৯

সিলেটের কানাইঘাটে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা ডুবে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহতের নাম হাবিবুর রহমান (৩২)। হাবিব দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নান ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সুরমা নদীতে হাবিবসহ চারজন নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তারা পানিতে ডুবে যান। চারজনের মধ্যে তিনজন সাতার কেটে তীরে উঠতে পারলেও হাবিব নিখোঁজ হন।

নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয় লোকজন হাবিবের লাশ উদ্ধার করেন।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা সুরমা নদীতে ডুবে প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.