Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ আটক ৪

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১ জন নারী এবং ৩ জন পুরুষ বলে জানিয়েছে জৈন্তাপুর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জৈন্তাপুর বাজার বাস ষ্টেশন এলাকার ডাক্তার আতিকুর রহমানের বিল্ডিংয়ে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন উপজেলার মাস্তিংহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জুনেদ আহমদ(৩৫), নিজপাট মাহুতহাটি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জামাল আহমদ মোরশেদ(৪৪), খারুবিল গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে কবির আহমদ(২৯) এবং লক্ষীপুরে জেলার লক্ষীপুর থানার চৌধুরী বাজার গ্রামের বর্তমান গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাসনসড়ক গ্রামের মৃত সিদ্দিক ইসলামের মেয়ে নদী আক্তার(৩২)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ০৩, তারিখ ০২-১০-২০১৯)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া ভারতীয় তীর জুয়া খেলার অপরাধে মাস্তিংহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জুনেদ আহমদ, নিজপাট মাহুতহাটি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জামাল আহমদ মোরশেদ পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ২অক্টোবর বুধবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.