Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে অটোরিকশা চোর চক্রের সদস্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ১জন সিএনজিচালিত অটোরিকশা চোর আটক করেছে পুলিশ।

জৈন্তাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিএনজি অটোরিক্সা চোর চক্রের সদস্য আটক করে। পুলিশ সূত্রে জানাযায় মঙ্গলবার দিবাগত রাত ৪টায় জৈন্তাপুর থানা পুলিশের এস.আই প্রদীপ রায়ের নেতৃত্বে কানাইঘাট উপজেলার সরুফৌদ গ্রামের অভিযান পরিচালনা করে আব্দুল লতিফের বাড়ি হতে সিএনজি অটোরিক্সা চোর চক্রের সক্রিয় সদস্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (সদরঘাট) গ্রামের হিফজুর রহমানের ছেলে রাগিবুর রহমান(২৭) কে সিএসজি অটোরিক্সা সহ আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয়। আটককৃত বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২, তারিখঃ ০২-১০-২০১৯)।

অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, সিএনজি অটোরিক্সা চুরি করে পালিয়ে সিএনজি নিয়ে জৈন্তাপুরে অবস্থান করে। বিষয়টি জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় আমার তত্তাবধানে সিএনজি সহ চোর ধরতে পুলিশ অভিযানে নামে, এসময় চোর কানাইঘাট উপজেলার অবস্থান করে। পুলিশ অভিযান পরিচালনা করে থাকে সিএনজি সহ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.