নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০১৯
সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় এসএমপির সদর দপ্তর নাইওরপুলে এ সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সুহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অর্থ ও নিরীক্ষা) মো. জাবেদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসাসহ সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগণ।
সভায় আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ ও উপকমিটি গঠন করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সর্বশেষে সভাপতি মহোদয় কমিউনিটি পুলিশিং ডে যাতে জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান উদযাপন করা যায় এবং কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।