Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি মেয়রের সাথে সিসিক মেয়রের বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৯

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার সিটি মেয়র ও সাবেক সংসদ সদস্য অ্যান্ডি বার্নহ্যাম সহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেটে এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার বিকেলে তারা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নগর ভবনে মেয়রের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা ম্যানচেস্টার সিটি ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

বৈঠক শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, যুক্তরাজ্যে ম্যানচেস্টার সিটি মেয়র সহ ৬ সদস্যের একটি উচ্চ পদস্ত প্রতিনিধি দল এই প্রথম সিলেট সিটি কর্পোরেশনে আসেন। তাদের সাথে একটি সৌজন্য বৈঠক হয়েছে। এই বৈঠক সিলেট তথা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে। তিনি বলেন, এই সাক্ষাতের মধ্য দিয়ে দুই সিটি’র মধ্যে সুসম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হবে।

বৈঠকে ওল্ডহাম কাউন্সিল ডেপুটি লিডার আবদুল জব্বার এমবিই, ডিবিএ বাণিজ্য বোর্ডের উপদেষ্টা সীমার্ক গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ইকবাল আহমেদ ওবিই, এমআইডিএএস বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ড্যানিয়েল স্টোর, প্রকল্প ব্যবস্থাপক নিকোল স্ট্রিকল্যান্ড ও ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি রাহিন এম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে ম্যানচেস্টার সিটি মেয়র ও তার প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা।

সিসিকের পক্ষে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন, রেজওয়ান আহমদ, ছয়ফুল আমীন বাকের, রকিবুল ইসলাম ঝলক, ঈলিয়াছুর রহমান ইলিয়াছ, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, এসেসর চন্দন দাশ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব ও সহকারী কর কর্মকর্তা মো. সোহেল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.