Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে মাসুমা(১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মাসুমা উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের আব্দুর রশিদের মেয়ে। গত দেড় মাস আগে মাসুমার বিয়ে হয়েছিল উত্তর কলাবাড়ি গ্রামে। তার স্বামীর নাম নজরুল ইসলাম।

কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রজিউল্লাহ খান জানান নববধূ মাসুমার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.