Sylhet Today 24 PRINT

ইসলামপুরে গোয়েন্দা পুলিশের অভিযান, বিদেশী সিগারেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০১৯

সিলেটের মেজরটিলাস্থ ইসলামপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশী সিগারেটসহ মঞ্জু আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।

বুধবার (২ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৮টায় উক্ত ব্যক্তিকে আটক করা হয় বলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটককৃত মঞ্জু আহমদ  রংপুর জেলার মিঠাপুর থানার মৃত আসকর আলীর পুত্র। বর্তমানে সে সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেজরটিলাস্থ ইসলামপুর মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন সিলেট-তামাবিল হাইওয়ে থেকে 'পিকক' ও 'প্যারিস' নামের ১৯,০০০ (উনিশ হাজার) বিদেশী সিগারেটসহ তাকে আটক করা হয়।

আরও জানানো হয়, উক্ত মালামালের প্রকৃত মালিক জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র মো. আব্দুল জলিল (৪৮) বলে জানায় আটককৃত মঞ্জু। আসামী আব্দুল জলিলকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.