Sylhet Today 24 PRINT

সিলেটে আট প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০১৯

সিলেটে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা ঠেকাতে অভিযান চালিয়ে আট প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও মাহবুবুর রহমান পৃথক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের এ জরিমানা করেন।

অভিযানে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের তালিকা না রাখায় রিফাত অ্যান্ড কোংকে ৩০ হাজার, ইকরাম ব্রাদার্স, রানী ও সোনালী স্টোরকে ৫ হাজার করে মোট ১৫ হাজার এবং মোহন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া সিলেটের কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোরশেদ কাদের বলেন, অপর আরেকটি অভিযানে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আর বলেন, নির্দিষ্ট কোনো পণ্যের ওপর অভিযান চালানো হয়নি। তবে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম বেশি রাখায় এ জরিমানা আদায় করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.