Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ‘স্বামীর সাথে অভিমান করে’ আত্মহত্যা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০৪ অক্টোবর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে রাশেদা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৯টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ এ ওয়াহাব প্লাজার ৩য় তলার একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যার করেন। নিহত এই গৃহবধূ কুষ্টিয়ার কৃষ্ণপুর গ্রামের মোক্তার আহমদের স্ত্রী। তিনি ফাহিম আহমদ নামের ৩বছরের এক পুত্র সন্তানের জননী।

স্বামীর সাথে অভিমান করে রাশেদা আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বামী মুক্তার আহমদের সাথে গৃহবধূ রাশেদার ঝগড়া হয়। এরপর মোক্তার উনার কাজে ডায়াগনস্টিক সেন্টারে চলে যান। এরপর রাত ৯টার দিলে বাসাতে ফিরে গিয়ে দেখেন স্ত্রী রাশেদা বেগম ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক বিষয়টি তিনি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার এস আই হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহনন না অন্য কিছু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.