নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০১৯
সিলেটের ৭ উপজেলায় আওয়ামী লীগের কমিটি নেই দীর্ঘদিন ধরে। বাকি ৬টিও চলছে আংশিক কমিটি দিয়ে। এনিয়ে বুধবারের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ নেতাদের উপর ক্ষোভ ঝাড়েন কেন্দ্রীয় নেতারা। দ্রুত এসব উপজেলায় সম্মেলন করারও নির্দেশনা দেন।
কেন্দ্রের এই নির্দেশনার পর কমিটি না থাকা সিলেটের ৭টি উপজেলায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। বাকি ৬টি উপজেলায় হবে পূর্ণাঙ্গ কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, আগামী ৩১ অক্টোবর বালাগঞ্জ উপজেলা, ১ নভেম্বর সিলেট সদর উপজেলা, ৫ নভেম্বর কোম্পানীগঞ্জ, ৭ নভেম্বর বিয়ানীবাজার, ৯ নভেম্বর দক্ষিণ সুরমা, ১০ নভেম্বর কানাইঘাট ও ১৪ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, বাকি ৬টি উপজেলায় আংশিক কমিটি আছে। সেগুলো নভেম্বরের মধ্যে কেন্দ্রের সাথে আলাপ করে পূর্ণাঙ্গ করা হবে।