Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর (বাবুরবাজার) ঐতিহ্যবাহী জমিদারবাড়ীর (মুন্সীবাড়ী) ১৫০ বছরের পুরাতন শ্রীশ্রীদূর্গা মণ্ডপে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় শতাধিক সনাতন (হিন্দু)- মুসলিম দরিদ্র মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ করেন মৌলভীবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী সমর কান্তি দাস চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অজয় কুমার দাস চৌধুরী (চয়ন চৌধুরী), অশোক কুমার দাস চৌধুরী, সুনির্ম্মল কুমার দাস চৌধুরী সাথী, সঞ্জয় কুমার দাস চৌধুরী ও চৌধুরী পরিবারের সদস্য মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ।

স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আমাদের পরিবার আজ হিন্দু-মুসলিম দরিদ্রদের মধ্যে পুজার উৎসব ও আনন্দ ভাগাভাগি করেছে। এভাবে যেন সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.