Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে এক মাসে কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তবর্তী বিভিন্ন বিওপি হতে গত আগষ্ট মাসে ৯১ লক্ষ ৬৮ হাজার ২শত ৩১ টাকার বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে বলে জানিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

উদ্ধারকৃত এ মালামালের মধ্যে রয়েছে সেগুন কাঠ ৪৩.৯৪ ঘনফুট, টাটা ট্রাক, মটর সাইকেল, নাসির পাতার বিড়ি, সিএনজি ২টি, গ্রামীন সিম, নকিয়া মোবাইল, ভারতীয় রুপি, ভারতীয় সিম, মদ, ভারতীয় ফেন্সিডিল, রাবার, চাপাতা, ইঞ্জিন চালিত ট্রলি ২টি, কোরেক্স ৩৫ বোতল।

এসময় গ্রামীন সিম, নকিয়া মোবাইল, ভারতীয় রুপি, ভারতীয় সিম, মদ, ভারতীয় ফেন্সিডিল সহ এক জনকে এবং বিভিন্ন প্রকার মদ, মটর সাইকেলসহ মোট ২জন আসামীকে আটক করা হয়।

যার সিজার মূল্য আনুমানিক ৯১ লক্ষ ৬৮ হাজার ২শত ৩১ টাকা। মালিকবিহীন মামলা-৪৪ টি এবং মালিকসহ মামলা-০২ টি (ধৃত আসামী-০২ জন)।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে আসা ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.