Sylhet Today 24 PRINT

সিলেটে বিভাগীয় বিতর্ক উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৯

‘মুক্তির উল্লাসে যুক্তির উচ্ছ্বাসে মুখরিত হোক আউলিয়ার পূণ্যভূমি’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে ‘৪র্থ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে প্রায় ১৫শ’ অংশগ্রহণকারীর স্বতস্ফুর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়ে এই আয়োজন। এই বিতর্ক উৎসবে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, সংসদীয় বিতর্ক, জুটি বিতর্ক, প্লানচেট বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, উদ্বোধন-সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি) এই বিতর্ক উৎসবের আয়োজন করে। রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েব।

সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবের কনভেনার ও এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান মোহাম্মদ খলীলুর রহমানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুস শুকুর, জলসিঁড়ি’র ডিরেক্টর কাজী আফতাব উদ্দিন, এনডিএফ বিডি’র সিলেট জেলার কো-অর্ডিনেটর ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক এমাদ উদ্দিন, এনডিএফ বিডি’র মহাসচিব অ্যাডভোকেট তামজিদ হাসান পাপলু, বিভাগীয় বিতর্ক উৎসবের কো-কনভেনার ও এনডিএফ বিডি’র জয়েন্ট সেক্রেটারি আমিনুর রহমান রুহিত, এনডিএফ বিডি’র সুনামগঞ্জ জেলার কো-অর্ডিনেটর ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহবুব হোসাইন এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ইশতিয়াক হোসাইন মুন্সি।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। এই পর্বে এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, জৈন্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, এনডিএফ বিডি’র সিলেট জেলার কো-অর্ডিনেটর ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক এমাদ উদ্দিন, এনডিএফ বিডি’র মহাসচিব অ্যাডভোকেট তামজিদ হাসান পাপলু ও এডুকেয়ার একাডেমী মুমিনুল হক। স্বাগত বক্তৃতা করেন সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবের কনভেনার মোহাম্মদ খলীলুর রহমান। উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠান পরিচালনা করেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান এম আলমগীর।

সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবে স্কুল শাখার বিতর্ক প্রতিযোগিতায় সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। কলেজ শাখার বিতর্ক প্রতিযোগিতায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও সিলেট সরকারি কলেজ রানার্সআপ হয়েছে। কুইজ প্রতিযোগিতায় স্কুল শাখায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের টিম আল্ট্রা এবং কলেজ শাখায় এমসি কলেজের টিম ব্ল্যাক ড্রাগন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বারোয়ারি বিতর্কে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তাপস্বী আনিকা ইসলাম এবং পাবলিক স্পিকিংয়ে সিলেট সরকারি মহিলা কলেজের ফারিহা তাসনিম হৃদি সেরা হয়েছে।

এদিকে বিভাগীয় পর্যায়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সেরা স্কুল, সিলেট সরকারি কলেজ সেরা কলেজ হয়েছে। এছাড়া সিলেটের বাইরে সেরা হয়েছে মৌলভীবাজারের বিএএফ শাহিন কলেজ। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.