Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে দেড় লক্ষ ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০১৯

সিলেটের জৈন্তাপুরে দেড় লক্ষ ভারতীয় মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় ডিবির হাওর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ মিয়া (৪০) সিলেটের জৈন্তাপুরের ঘিলারতৈল গ্রামের আবুল কালামের ছেলে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ইউসুফ ভারত থেকে বিভিন্ন পণ্য আদান-প্রদানের জন্য এ সকল মুদ্রা ব্যবহার করতো।

ডিবি (উত্তর) এর এসআই মিজানুর রহমানের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোর্পদ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, চোরাচালানের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ধরণের কর্মকাণ্ড প্রতিহত করতে জেলা গোয়েন্দা শাখার নজরদারি আরও বৃদ্ধি করা হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.