নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর, ২০১৯
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা ও সহ-সভাপতি তাহমিন আহমদ এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
সিলেটের হিন্দু ব্যবসায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সিলেট চেম্বার একতা ও ভ্রাতৃত্বে বিশ্বাসী। এই একতা ও সম্প্রীতিকে কাজে লাগিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।