Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জনপ্রতিনিধি ও প্রশাসনের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমী তিথিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে ভক্তবৃন্দ ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৫ অক্টোবর) মহাসপ্তমীর দিন কমলগঞ্জ উপজেলার পৃথক পৃথকভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এ বছর কমলগঞ্জ উপজেলায় ১৪২টি সার্বজনীন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজমণ্ডপে আনসার সদস্য, গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মোবাইল টিমও কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.