Sylhet Today 24 PRINT

ওসমানীতে নবজাতক রেখে পালিয়ে গেলেন পিতা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৯

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ আনার কথা বলে নবজাতক সন্তানকে রেখে উধাও হয়ে গেছেন তার বাবা। ভর্তি করানোর দুই দিন হয়ে গেলেও এখন পর্যন্ত নবজাতকের কোন অভিভাবকের খোঁজ মিলেনি।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জেদান আল মুসা বলেন, বুধবার (৩ অক্টোবর) রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওই নবজাতককে ভর্তি করানো হয়। যার নাম সূর্বনা, বয়স- ৫ দিন। নবজাগতকের পিতা নগরীর তাঁতীপাড়া এলাকার আনোয়ার আলী, ওষুধ আনার কথা বলে আর ফিরেননি। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.