Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছেন।

রোববার (৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫নং সেকশন থেকে ৩১৩৬ পিস বিভিন্ন প্রকার ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ (পিএসসি) জানান, তেলিয়াপাড়া বিওপির হাবিলদার বোরহান উদ্দিনের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২ হাজার টাকার মূল্যের প্রায় ৩১৩৬ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.