Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের কানাইঘাট প্রেসক্লাবের শুভেচ্ছা

কানাইঘাট প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রোববার (৬ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম এ শুভেচ্ছা জানান।

তারা বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায়রা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছেন।

এ উৎসবকে সার্বজনীন হিসেবে অভিহিত করে তারা হিন্দু ধর্মাবলম্বী কানাইঘাট উপজেলার নাগরিকদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.