Sylhet Today 24 PRINT

বড়লেখায় দুর্গতিনাশিনীর মোড়ক উন্মোচন

বড়লেখা প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রকাশিত দুর্গতিনাশিনী প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকির বাংলাবাজার পূজা মণ্ডপে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদ।

এতে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল চন্দ্র দাস। পরিষদের সভাপতি রিপন দাস ও সহ সম্পাদক ইন্দ্রজিত দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা শিক্ষক গীতেশ চন্দ্র দাস, উপদেষ্টা অখিল চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস, পরিষদের সাবেক সভাপতি সুবিনয় দাস, বর্তমান কমিটির সম্পাদক রিংকু লাল দাস, সহ সম্পাদক সিপু লাল দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাজসজ্জা সম্পাদক শিবশংকর দাস।

উল্লেখ্য, ব্যতিক্রমী আঙ্গিকে দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদের ১৩তম সংখ্যাটি প্রকাশ করেছে মাছরাঙা প্রকাশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.