Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলের দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বেহালা এলাকায় এঘটনাটি ঘটে।

জানা যায়, রোববার বিকেলের কোন একসময় কুলাউড়া-ছকাপন রেলস্টেশনের মধ্যবর্তী বেহালা এলাকায় ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত ওই তরুণীর মৃত্যু হয়। পরে পার্শ্ববর্তী এলাকার স্থানীয়রা রেল লাইনের পাশে লাশ দেখতে পেয়ে কুলাউড়া থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদ ঘটনাস্থলে যান এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন।

এদিকে আত্মহত্যা নাকি দুর্ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।

এসআই হারুন আল রশীদ সন্ধ্যা সাড়ে ৬ টায় মোবাইলে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং রেলওয়ে পুলিশকে অবগত করেছি। রেল পুলিশ এসে তরুণীর লাশ উদ্ধার করবে। তাঁর কোন পরিচয় পাওয়া যায়নি।

কুলাউড়া রেল থানা পুলিশের ওসি শাহ মো. সাজিদুল ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.