নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০১৫
সিলেটের লামাকাজি থেকে জামায়াত নেতা গোলাম আযম (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম আযম জামায়াতের রুকন ও নগরীর আম্বরখানার আব্দুর গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন সিলেটটুডে টোয়েন্টি ডটকমকে বলেন, গোলাম আযমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান আখতার।
জামায়াত নেতা ও স্কুল শিক্ষক গোলাম আযম লামাকাজি এলাকার আবরু মিয়ার ছেলে।