Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে মহাব্বত আলী নামে এক মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ অক্টোবর) রাতে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ রায় প্রদান করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ (পিএসসি) জানান, ধর্মঘর বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর বাজার রাস্তা থেকে দুই বোতল ফেনসিডিলসহ মহাব্বত আলীকে আটক করে।

মহাব্বত উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রয়াত ছদর আলীর ছেলে।

পরে ওই দিন রাতেই সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.