Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

কুলাউড়া সংবাদদাতা |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেল ক্রসিংয়ের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পপু প্রসাদ শর্মা (২৪) নামে কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পপু প্রসাদ সুনামগঞ্জের সিতাংশ শর্মার ছেলে। তিনি সিলেটের জালালাবাদ কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি বরমচাল রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় হঠাৎ ট্রেনের সামনে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন পপু প্রসাদ।

পরে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.