Sylhet Today 24 PRINT

সিলেটে জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর মির্জাজাঙ্গাল সড়ক থেকে সার্বজনীন জন্মাষ্টমী উযপাপন পরিষদের আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়।

নগরীরর মাছিমপুর থেকে শোভযাত্রার আয়োজন করে বিষ্ণুপ্রিয়া মনিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

এছাড়াও নগরীর বিভিন্ন প্রান্ত থেকে র‍্যালি এসে সার্বজনীন শোভাযাত্রায় মিলিত হয়। শোভাযাত্রাগুলো নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় হাজারো সনাতন ধর্মাবলম্বীর ঢল নামে। ছোট-বড় নির্বিশেষ শ্রীকৃষ্ণ কীর্তন সহকারে নেচে গেয়ে নগর পরিক্রমা করেন।

এছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.