Sylhet Today 24 PRINT

দরগাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম’র জীবনাবসান

সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম (বড়দেশী হুজুর) ইন্তেকাল করেছেন।

নিউজ ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৫


সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম (বড়দেশী হুজুর)  ইন্তেকাল করেছেন।  শুক্রবার বিকাল ৪টায় সিলেট শহরতলী মেজরটিলা মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘ ৪৫ বছর ধরে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।

 ২৪ জানুয়ারী শনিবার জোহরের নামাজের পর দরগাহে হযরত শাহজালাল (রহ.)-মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দরগাহ মাজারস্থ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.