Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ২ কেজি ভারতীয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার হরষপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব দক্ষিনপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে জুয়েল মিয়া (৩০) ও চর ছাড়তলা গ্রামের মোছা মিয়ার ছেলে খোকা মিয়া (২৮) ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ওইদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর বাজারে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল আটক করে। পরে মোটর সাইকেলে থাকা দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.