Sylhet Today 24 PRINT

বাহুবলে বালুর গর্তে পড়ে শিশুর মৃত্যু

বাহুবল প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে বালুর গভীর গর্তে পড়ে সিয়াম আহমদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার শংকরপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র।

জানা যায়, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে হিলালপুর গ্রামের কিছু বালু ব্যবসায়ী। বালু উত্তোলনের ফলে কৃষি জমিগুলোতে মাঝে মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়।

বুধবার দুপুরে সিয়াম আহমেদ সহপাঠীদের সাথে মাঠে খেলা করতে গিয়ে হঠাৎ একটি গভীর গর্তে পড়ে গিয়ে পানির নিছে কাদায় আটকা পড়ে যায়। সাথে সাথে সহপাঠী অন্যান্য শিশুরা সিয়ামের মামার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা বালুর গভীর গর্ত থেকে সিয়ামের নিথর দেহ উদ্ধার করেন। সিয়াম দীর্ঘদিন যাবত তার মায়ের সাথে মামার বাড়ি হিলালপুর গ্রামে বসবাস করে আসছিল।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.