Sylhet Today 24 PRINT

সাইফুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার মৃত্যু বাষির্কী উপলক্ষে সকালে সাইফুর রহমান স্মৃতি সংসদ ও সিলেট বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুম এম সাইফুর রহমানের বাহারমর্দন গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, সদস্য সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্য এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, বেলাল আহমদ, আব্দুর রউফ, গিয়াস উদ্দিন মেম্বার, খালেদ হোসেন মিলু, সিহাব খান, রুনু আহমদ প্রমুখ।

এছাড়া বাদ যুহবর সিলেট নগরীর বন্দর বাজার জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.