Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি অভিযানিক দল।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামী মো. কাজলকে (৪২) গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক কাজল সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ঘোপালের মৃত আমজাদ আলীর পুত্র।

গ্রেপ্তারকৃত আসামীকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.