Sylhet Today 24 PRINT

কুমারগাঁওয়ে জুয়া খেলার সামগ্রীসহ আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০১৯

সিলেটের শহরতলী কুমারগাঁওয়ে তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৯ অক্টোবর)  কুমারগাঁও বাস টার্মিনালস্থ জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, মো. জুনেদ আহমদ (২৮), আইয়ুব আলী (৪৯), মো. জসিম উদ্দিন (৩৭), বাবলু আলম (৩২), মো. গিয়াস আলী (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাস টার্মিনালস্থ জনপ্রিয় রেস্টুরেন্ট নামে ফাঁকা একটি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে। এসময় তীর শিলং ও ঘাপলা নামীয় জুয়া খেলার সামগ্রী ও নগদ ৮শত ৮৫ টাকাসহ পাঁচ জুয়ারিকে আটক করা হয়।  সময় আরও কয়েকজন জুয়ারি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে আটক ও পলাতকদের আসামী করে সিলেটের জালালাবাদ থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.