Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির বিক্ষোভ আজ, আসছেন বরকত উল্লাহ বুলু

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৯

ভারতের সাথে সাম্প্রতিক চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ও বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ করবে সিলেট মহানগর বিএনপি।

আজ শনিবার বেলা ৩টায় নগরীর রেজিষ্টারী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

শুক্রবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী - যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.