Sylhet Today 24 PRINT

চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শ টাকা ঘোষণার দাবি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৯

পে-স্কেলের সাথে সঙ্গতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ১৮হাজার টাকা ও চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শত টাকা করা সহ ৭দফা দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, নির্মান শ্রমিক ফ্রন্টের মাহবুব পাটওয়ারি, শাকিব আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সুরঞ্জিত মুধি, ছাত্র ফ্রন্টের সনজয় শর্মা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৯ হাজার। ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশ প্রথম। জিডিপির আকার দাঁড়িয়েছে ৩০৬ বিলিয়ন ডলারে। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারে। এসবের প্রধান ভূমিকা দেশের শ্রমজীবী মানুষের।অথচ এই শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি সহ অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা থেকে বঞ্চিত।

বক্তারা- চা শ্রমিকের মজুরি চুক্তির মেয়াদ ১০মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত নতুন চুক্তি করা হচ্ছে না। নির্মান শ্রমিকদের সারাবছর কাজ নিশ্চিত করা হয়নি।বক্তারা, দোকান,হোটেল, রেস্টুরেন্ট সহ সরকারি- বেসরকারি প্রতিষ্টানে নিয়োজিত শ্রমিক- কর্মচারীদের নিযোগপত্র,৮ঘন্টা কর্মদিবস,সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা আহবান জানান।

বক্তারা, মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শত ঘোষনা করা না হলে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.