Sylhet Today 24 PRINT

সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিকার দাবী স্বেচ্ছাসেবক লীগের

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট নগরী কুশিঘাটে চাঁদাবাজির তীব্র প্রতিবাদ ও প্রতিকার দাবি করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

আজ শনিবার এক বিবৃতিতে সুব্রত পুরকায়স্থ জানান, সিলেট মহানগর ও জেলা সম্মেলনের সকল ব্যয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেই নির্বাহ করা হয়েছে।

সংগঠনের বাইর থেকে কোন আর্থিক সাহায্য বা চাঁদা গ্রহনের প্রয়োজন হয়নি। সংগঠনের কেউ কোথাও চাঁদা গ্রহন করেনি। তিনি বলেন, সিলেট নগরীর কুশিঘাটের পুষ্টি ফ্রাক্টরীতে যে বা যারা চাঁদাবাজির সাথে জড়িত ও আটক হয়েছে, তারা কেউই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাথে সম্পৃক্ত নয়। তারা চাঁবাজির মত অপরাধ অপকর্মে স্বেচ্ছাসেবক লীগের পরিচয় দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা করেছে। সম্পূর্ন মিথ্যা ও অসৎ উদ্দেশ্যে চাঁদাবাজ-সন্ত্রাসীরা এ সংগঠনের পরিচয় দিয়েছে।

বিবৃতিতে তিনি চাঁদাবাজি ও স্বেচ্ছাসেবক লীগের নাম ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধৃত ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানান। তিনি এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহাবান জানিয়ে বলেন, জড়িত ও ধৃতরা সন্ত্রাসী ও চাঁদাবাজ। চাঁদাবাজ সন্ত্রাসীদের আসলে কোন দল নেই।

বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যাগার্ড হয়ে তাঁর উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে কাজ করতেই স্বেচ্ছসেবকলীগকে আধুনিকায়ন করা হয়েছে। অপরাধীদের প্রশ্রয় না দিয়ে মূলত অপরাধীদের প্রতিহত করে সুশাসন কায়েমে সরকারকে সর্বাতত্মক সহযোগিতা করাই স্বেচ্ছাসেবক লীগের প্রধান লক্ষ্য বলে বিবৃতিতে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.