Sylhet Today 24 PRINT

লুটপাটকারীদের হাসপাতালে ভিআইপি কেবিনে রাখা হচ্ছে: বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৯

দেশে লুটপাট চলছে, যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে হাসপাতালে ভিআইপি কেবিনে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা ও ভারতের সাথে বাংলাদেশের অসম চুক্তির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ুম জালালি পংকি, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের ও অঙ্গসংগঠনের নেতারা।

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি সাড়ে ৫ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন, ৭৮ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হাজার হাজার নেতাকর্মী তাদের নির্যাতনে আজ পঙ্গুত্ব বরন করেছেন।
 
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে এনে তার নেতৃত্বের মাধ্যমে দেশের শান্তি ফিরিয়ে আসতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.