Sylhet Today 24 PRINT

‘ক্লাবগুলোর আয়-ব্যয়ের খাত জবাবদিহির আওতায় আনা উচিত’

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোর রেজিস্ট্রেশন দেয়ার ক্ষেত্রে আইন পরিবর্তন করে বাণিজ্য ও  সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনা যায় কি না, তা ভাববার সময় এসেছে। ক্লাবগুলো কি ব্যবসা করছে এবং তাদের আয়-ব্যয়ের খাতগুলো জবাবদিহির আওতায় আনা উচিত।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন,  প্রয়োজনে খেলাধুলায় যে ক্লাবগুলো ভাল করছে তাদেরকে আর্থিক সহায়তা দেয়ার কথাটিও ভাবনায় রয়েছে। এছাড়া ক্লাব পরিচালনার দায়িত্বে ক্রীড়া সংগঠকদের প্রাধান্য দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ক্যাসিনো কাণ্ডে বোর্ড পরিচালক লোকমান ভুঁইয়া জড়িত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ক্রিকেট বোর্ডের উচিত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.