Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ১৪ মন ভারতীয় চা পাতা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক  |  ১২ অক্টোবর, ২০১৯

সিলেটের কানাইঘাট থেকে ১৪ মন চা পাতা উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

শনিবার সকাল নয়টার দিকে উপজেলার লামাপাড়া গ্রামের সাজু ভেরাইটিজ এর সামনে বোরহান উদ্দিন সড়কে চেকপোস্ট পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আসা এ চা পাতা আটক করে।

পুলিশ জানিয়েছে, কানাইঘাট থেকে সিলেট অভিমুখে চোরাচালানের মাধ্যমে আসা সিলেট মেট্রো-ন-১১-০০৪৩ নম্বরের একটি পিকআপ এ থাকা ভারতীয় ১৪ মণ ওজনের ১৫ বস্তা চা-পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ ষোল হাজার টাকা।

এ সময় ভারতীয় চা-পাতা বহনের কাজে জড়িত চোরাকারবারী জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আবুল হোসেন(৩২) গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.