Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার হরষপুর স্টেশন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে আ. রাজ্জাক (৩০) ও একই ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের খুর্শেদ আলীর ছেলে আ. ওহাব (২৮)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.