Sylhet Today 24 PRINT

জুড়ী উপজেলা আওয়ামী লীগে বদরুল সভাপতি, মাসুক সম্পাদক

জুড়ী প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সভায় সভাপতি নির্বাচিত হন বদরুল হোসেন এবং মো. মাসুক আহমদ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় এন বি হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সভাপতি পদে দুজন প্রার্থী থাকলেও একজন শেষ মুহূর্তে প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ান। পরে সর্বসম্মতিক্রমে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বদরুল হোসেনকে সভাপতি ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করার কথা থাকলেও ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ান।

বাকি ৫ জন প্রার্থীর মধ্য থেকে উপজেলার প্রায় ২৪৫ জন ভোটারদের সম্মতিতে সাধারণ সম্পাদক পদে সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মো. মাসুক আহমদের নাম ঘোষণা করা হয়। পরর্বতীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.