Sylhet Today 24 PRINT

হাই কোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে বেলার সভা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ অক্টোবর, ২০১৯

‘ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস এন্ড প্রোমোটিং জাস্টিস’ শিরোনামে কমিউনিটি কনসালটেশন মিটিং করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

রোববার (১৩ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরের একটি রেস্তোরায় বিভিন্ন মামলায় হাই কোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সভা করে।

প্রথম পর্বে ‘অবৈধভাবে মজুমদারী দিঘী ভরাট রোধে আদালতের আদেশ বাস্তবায়ন’ ও ২য় পর্বে সিলেটের ৬ উপজেলায় অবৈধভাবে স্টোন কাসার মেশিন স্থাপন ও পরিচালনা রোধে আদালতের আদেশ ও বাস্তবায়ন’ বিষয় নিয়ে আলোচনা হয়।

মুক্ত আলোচনায় বক্তার তাদের মজুমদারী দিঘী ভরাট ও স্টোন ক্রাসার মেশিনের কারণে বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। এছাড়াও এই ২টি বিষয়ে হাই কোর্টের ও নির্দেশনা বাস্তবায়নের জন্য নিজেদের মতামত ব্যক্ত করেন।   

দুই পর্বের আলোচনায় উপস্থিত ছিলেন, সিলেট বার কাউন্সিলের সাবেক সভাপতি এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ্ শাহেদা আখতারসহ সিলেট নগরের মজুমদারী এলাকার বাসিন্দা, সিলেটের বিভিন্ন উপজেলার বেলার নেটওয়ার্কিং মেম্বার, শিক্ষার্থী, আইনজীবী, সমাজকর্মী, এনজিওকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষকসহ উপরোক্ত ২টি সমস্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন।

মুক্ত আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন মামলায় হাই কোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে এই সিদ্ধান্তে আলোকে মাঠ পর্যায়ে কাজ করা হবে বলে জানান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ্ শাহেদা আখতার।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.