Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায়, বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ।  

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। এ সময় আদালত বালু উত্তোলনকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন,‘বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান হয়েছে। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।’ তিনি আরো বলেন, এসব অভিযানের সময় অনেক জায়গায় স্থানীয় ভাবে বাধা প্রাপ্ত হতে হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.